Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আগামী দুই-তিন দিন বৃষ্টি অব্যাহত থাকবে




বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোথাও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে তারা। এদিকে, সপ্তাহের শেষে ভারি বর্ষণের সম্ভাবনা থাকলেও বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। রাজধানীতে সারাদিনই কখনো গুড়ি গুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। একই অবস্থা সারাদেশে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোসাগরে লঘুচাপের কারণে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরো দুই থেকে তিন দিন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, সাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হওয়ায় এ সপ্তাহের শেষে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাব বাংলাদেশে না পড়লেও মিয়ানমারে পড়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন তারা। তবে এটি উপকূলীয় এলাকা এবং উত্তর পূর্বাঞ্চলে কিছুটা আঘাত হানতে পারে। এতে হাওরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া নদ নদীর পানিও বাড়তে পারে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply