মামলায় নাইকোর হার: বাংলাদেশ পাবে ক্ষতিপূরণ
..
টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় নিজেদের দায়মুক্তি চেয়ে বিশ্বব্যাংকের বিশেষ আদালতে করা মামলায় হেরে গেছে নাইকো। এর ফলে বাংলাদেশকে ৮ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।
সম্প্রতি এ মামলায় রায় দিয়েছে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট- ইকসিড। চুক্তিভঙ্গ করে গ্যাস উত্তোলন করায় বিস্ফোরণ হয়েছে। এ কারণে নাইকোকে দায়ী করে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আসছে সেপ্টেম্বরে পরবর্তী শুনানিতে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এ বিষয়ে রোববার বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করবেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সিলেটের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে দুর্ঘটনার জন্য নাইকোকে দায়ী করে উৎপাদিত গ্যাসের বিল দেয়নি পেট্রোবাংলা। এজন্য সরবরাহ করা গ্যাসের বিল দাবি ও বিস্ফোরণের জন্য নিজেদের দায়মুক্তি চেয়ে দুইটি আলাদা মামলা করে নাইকো। যার একটির রায় নাইকোর পক্ষে গিয়েছিলো। ঐ রায়ে বাংলাদেশকে ৪০ মিলিয়ন ডলার নাইকোকে দিতে নির্দেশ দেয় আদালত।সূ্ত্র: independent24.com/

No comments: