Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » লকডাউনে বিধিনিষেধ শিথিল করল থাইল্যান্ড




প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত পুরোবিশ্ব। এই ভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। তবে ইতোমধ্যে কিছু কিছু দেশ তাদের লকডাউন খুলতে শুরু করেছে। নতুন করে করোনা রোগীর সংখ্যা কমে যাওয়ায় করোনার বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে থাইল্যান্ডও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মাত্র তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। কোন প্রাণহানি ঘটেও নাই। মোট আক্রান্তের সংখ্যা ২৯৬৬। আর মারা গেছেন ৫৪ জন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যাংকক ও প্রদেশগুলো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবে। এছাড়া দেশবাসীর চলাফেরায় কড়াকড়িও প্রত্যাহার করা হচ্ছে। থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ মে থেকে হোটেলগুলো খাবার ও পানীয় বেচতে পারবে। বিমানবন্দর, ট্রেন স্টেশন, বাস স্টেশন, হাসপাতাল, রেস্তোরা ও বেভারেজের দোকান খুলবে। মাসব্যাপী বন্ধ থাকার পর খুলছে পানশালাও। তবে মদ বা অ্যালকোহল জাতীয় পানীয় বাসায় নিয়ে পান করতে হবে। জনসমাগম কিংবা প্রতিযোগিতা ছাড়া বিভিন্ন খেলাধুলার মাঠ কিংবা কোর্ট আবার খুলতে পারবে। একই শর্তে মানুষ পার্কে দৌড়াতে, হাঁটতে বা বাইকিং করতে পারবে। তবে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। সিনেমা, চিড়িয়াখানা, ওয়াটার পার্ক, সুইমিং পুল, জিম ও বিউটি ক্লিনিকের মতো ‘সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা’ বন্ধ থাকবে। আগামী ৩১ মে মধ্যরাত পর্যন্ত এই জরুরি ডিক্রির মেয়াদ থাকবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply