Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পর্যায়ক্রমে সব খুলছে জার্মানি




করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৩ মার্চ থেকে পুরোদমে লকডাউন কার্যকর করে ইউরোপের দেশ জার্মানি। করোনা সংক্রমণ এবং প্রাণহানির চূড়া পেরিয়ে আসায় ধীরে ধীরে অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে শুরু করেছে দেশটি। সর্বশেষ দেশটির গির্জাগুলো পুনরায় চালু করে দেয়া হয়েছে বলে রোববার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহে জার্মান কর্তৃপক্ষ জানায়, দেশের সব খেলার মাঠ এবং জাদুঘর এবং চিড়িয়াখানার মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়া হবে। উল্লেখ্য, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৪ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ৬৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৯৬৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৮১২ জনের। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩০ হাজার ৬০০ জন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply