Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ৪ কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার




করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতে লকডাউন, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বন্ধ থাকায় বিপাকে পড়া মানুষদের ত্রাণ দিচ্ছে সরকার। এ পর্যন্ত ৪ কোটি মানুষকে ত্রাণ দেয়া হয়েছে। শনিবার (০২ মে) এক সরকারি বিবৃতে এ তথ্য জানানো হয়েছে। পিআইডির বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট এ সংকটের সময়ে সারা দেশে সাধারণ মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে সরকার ত্রাণ সহায়তা দেয়া অব্যাহত রেখেছে। বিবৃতিতে বলা হয়েছে, ১ মে পর্যন্ত এক লাখ ২৪ হাজার মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ করা হয়েছে এবং বিতরণ করা হয়েছে ৯২ হাজার ৩৪১ মেট্রিক টন। বিতরণকৃত চালের উপকারভোগী পরিবার সংখ্যা ৯৩ লাখ ৩৮ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ৯৫ লাখ। এছাড়া দেশের ৬৪ জেলায় এ পর্যন্ত নগদ প্রায় ৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে নগদ সাহায্য হিসেবে বরাদ্দ করা হয়েছে ৫২ কোটি ১৭ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে ৪১ কোটি ৬৯ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৫১ লাখ ৭৭ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা প্রায় দুই কোটি ৪২ লাখ। শিশু খাদ্য সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়েছে ১১ কোটি ৯৫ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৮ কোটি ৪২ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা দুই লাখ ৬৩ হাজার এবং লোক সংখ্যা প্রায় পাঁচ লাখ ২৬ হাজার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply