অনিল স্যারের পরামর্শে অভিষেক টেস্টে ৫ উইকেট পেয়েছিলাম: কুলদ্বীপ
অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেয়ার পরামর্শ দিয়েছেন অনিল কুম্বলে স্যার। ক্রিকেটীয় এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে এমনই কথা বলেছেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব।
কুলদীপ বলেন, ধর্মশালায় হওয়া অভিষেক টেস্টের কথা মনে করলেই আবেগপ্রবণ হয়ে পড়ি। তখন আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল, কী ভাবে ভালো পারফরম্যান্স করে দেখাব। এখনও সেই ম্যাচের আগের দিনের সকালের কথা মনে আছে। অনিল স্যার (অনিল কুম্বলে) আমার কাছে এসে বলেন, আগামীকাল তুমি খেলছ। পাঁচ উইকেট নিতে হবে।'
তিনি আরও বলেন, কথাটা শোনার পরে কয়েক মুহূর্ত থমকে গিয়েছিলাম। তার পরে অনিল স্যারকে বলি, অবশ্যই আমি পাঁচ উইকেট নেব। সে দিন অনেক বেশি স্নায়ুচাপে ভুগছিলাম। আমার মনে হচ্ছিল, টেস্ট ক্রিকেটের মতো বড় মঞ্চে কীভাবে পারফর্ম করব!
Tag: Advertisement games

No comments: