Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শরীয়তপুরে আরও ৬ জনের করোনা শনাক্ত




শরীয়তপুরে নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। আজ শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আব্দুল রশিদ। তিনি জানানা, আজ নতুন করে করোনায় আক্রান্ত সবাই পুরুষ। তাদের মধ্যে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে ৩ জন, শরীয়তপুর সদর উপজেলায় চিতলিয়ায় ২জন ও নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নে ১ জন। তিনি আরও জানান, নতুন আক্রান্তদের নিজ বাড়িতে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এদিকে, শরীয়তপুর জেলাকে লকডাউন করা হলেও তা কেবল মাত্র কাগজ কলমেই সীমাবদ্ধ। বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। লকডাউন ও সরকারের নির্দেশনা মানা হচ্ছে না কিছুতেই! পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বরাবরই হাট-বাজার, পাড়া-মহল্লাসহ সব জায়গাতেই দেখা যাচ্ছে মানুষের সমাগম ও গণজমায়েত। প্রয়োজনে অপ্রয়োজনে বাসা থেকে বেড়িয়ে আসলেও চলা ফেরায় মানছেন না কোনও সামাজিক দূরত্ব।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply