যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়ে ছাই বিশাল বনভূমি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সান্তা রোজায় ভয়াবহ দাবানলে প্রায় দুই হাজার একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় প্রশাসন জানায়, সোমবার দাবানলের সূত্রপাত হয়। বাতাসের গতিবেগের কারণে পরিস্থিতির আরও অবনতি হতে থাকে।
আগুন ছড়িয়ে পড়েছে মহাসড়কেও। এ পর্যন্ত ৩৩টি বাড়ি পুড়ে গেছে।
তবে দাবানলে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা। তবে আবহাওয়া অনুকূলে না আসায় বেগ পেতে হচ্ছে তাদের।
Tag: others

No comments: