Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দ্বিতীয় ধাপে ভ্যাকসিনের ট্রায়াল দিচ্ছে মর্ডানা




এবার দ্বিতীয় ধাপে ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করতে যাচ্ছে মার্কিন বায়োটেক কোম্পানি মর্ডানা। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ ধাপে কোম্পানিটি ৬০০ মানুষকে ট্রায়ালের আওতায় নেবে। তবে যাদের শরীরে ভ্যাকসিন দেয়া হচ্ছে তারা সুস্থ থাকছেন কি না, সেটি দেখাই এ টেস্টের প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় ধাপ সফল হলে তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হবে। তখন বোঝা যাবে, ভ্যাকসিনটি কতটা কার্যকরী। বৃহস্পতিবার মর্ডানা জানিয়েছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে দ্বিতীয় ধাপে আরও বড় পরিসরে ভ্যাকসিনের ট্রায়াল দেয়ার অনুমতি পেয়েছেন তারা। সামনের কয়েক দিনের ভেতর এটি শুরু হবে। মর্ডানার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল জানান, আসন্ন দ্বিতীয় ধাপের গবেষণা বেশি জটিল। যদিও মার্কিন কোম্পানি মর্ডানা বলছে, তাদের ভ্যাকসিনে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেটি করোনার স্পাইক প্রোটিনকে নিষ্ক্রিয় করতে পারে। এই স্পাইক প্রোটিন দিয়ে নভেল করোনাভাইরাস ফুসফুস অকার্যকর করে দেয়। আমেরিকায় ১২টির বেশি কোম্পানি ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে। তাদের মধ্যে সরকারিভাবে মর্ডানাকে দায়িত্ব দেয়া হয়েছে। চীনে হিউম্যান ট্রায়ালে আছে চারটি কোম্পানি। এর মধ্যে ক্যানসিনো বায়োলজিক্স গত এপ্রিলে দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু করে। একই সঙ্গে ফাইজার এবং জার্মানির বায়োএনটেক কোম্পানি যৌথভাবে আরেকটি ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply