Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রেস সচিব করোনায় আক্রান্ত




এবার মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেটি মিলার করোনা টেস্টে পজেটিভ হয়েছেন। এ নিয়ে হোয়াইট হাউজে পর পর দু’দিনে দুই কর্মকর্তার করোনা শনাক্ত হলো। শুক্রবার (০৮ মে) হোয়াইট হাউজের এক কর্মকর্তা সিএনএন’কে এ তথ্য নিশ্চিত করেছেন। কেটি মিলারের সংস্পর্শে যাওয়া ছয় জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দু’জন মাইক পেন্সের সঙ্গে বিমানে ভ্রমণ করতে যাচ্ছিলেন। কিন্তু বিমান ছাড়ার আগে তাদের নামিয়ে আনা হয়েছে। এ বিষয়ে ওই কর্মকর্তা বলেছেন, সতর্কতাস্বরূপ আমরা খুঁজে দেখেছি
যে ওই কর্মকর্তার সংস্পর্শে সম্প্রতি কারা কারা গিয়েছিলেন। সে কারণে কয়েকজনকে বিমান থেকেও নামিয়ে আনতে হয়েছে। যদিও এখনো কারো মধ্যে কোনো লক্ষণ দেখা যায়নি। তারপরও সবাইকে পরীক্ষা করাতে বলা হয়েছে এবং সবাইকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। থাকতে বলা হয়েছে কোয়ারেন্টাইনে। জানা গেছে, কেটি মিলার ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী। তিনি হোয়াইট হাউসের ওভার অফিসে কর্মরত। তাই এই সংক্রমণ হোয়াউট হাউসের অন্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প ও মাইক পেন্সকে করোনা পরীক্ষা করা হয়েছে। দু’জনেরই নেগেটিভ এসেছে। তাদের প্রতিদিন নিয়ম করে পরীক্ষা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রান্ত করার সম্ভাবনাকে বাড়িয়ে এবার হোয়াইট হানা দিয়েছে করোনা। এর আগে গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে কর্মরত নেভির সাবেক এক কর্মকর্তার করোনা শনাক্ত হয়। এ বিষয়ে হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলে জানান, হোয়াইট হাউজ মেডিকেল টিমের মাধ্যমে জেনেছি যে, এই ক্যাম্পাসে (হোয়াইট হাউজে) কর্মরত একজন সদস্যের করোনা ধরা পড়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস-প্রেসিডেন্ট এখনো করোনামুক্ত রয়েছেন। আক্রান্ত ব্যক্তি মার্কিন নৌ সেনার এক সদস্য যিনি রাষ্ট্রপতি ট্রাম্পের ব্যক্তিগত কর্মচারী। তিনি হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে প্রেসিডেন্টের খাবার দেয়ার দায়িত্বে কর্মরত ছিলেন। পূর্ববর্তী প্রেসিডেন্টদের সাথের এই উইং'র কর্মীরা কাজ করেছেন এবং বিশ্বস্ত ভূমিকা পালন করেছেন। উল্লেখ্য, ওয়াল্ডও মিটারের সর্বশেষ তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২১ হাজার ১২২ জন। অপর দিকে মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৫৭৭ জন। যার মধ্যে শুক্রবার মারা যায় ১ হাজার ৬৪৯ জন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply