Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কে সেরা, সেরেনা উইলিয়ামস না ভেনাস উইলিয়ামস?




সেরেনা উইলিয়ামস নাকি ভেনাস উইলিয়ামস। কে সেরা? এমন প্রশ্নের উত্তরে হয়তো সেরেনার নামই আগে উঠে আসবে। কিন্তু বড় বোন ভেনাসও কিন্তু কম না। সেরেনার মতো ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক না হলেও জিতেছেন অসংখ্য শিরোপা। রিচার্ড উইলিয়ামস আর ওরাসিন প্রাইসের ঘর আলো করে ১৯৮০ তে জন্ম ভেনাসের। তার এক বছর পরেই ভূমিষ্ট হয় সেরেনা। উইলিয়ামসের পাঁচ সন্তানের মধ্যে ভেনাস ৪র্থ আর সেরেনা সর্বকনিষ্ঠ। বাবা রিচার্ড ছিলেন একজন টেনিস পাগল। খেলোয়াড় হিসেবে নিজে সফল না হলেও স্বপ্ন দেখেছেন মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুক টেনিস সঙ্গে নিয়ে। হয়েছেও তাই, সারা বিশ্ব আজ উইলিয়ামস কন্যাদের চেনে একনামে। ভেনাসের চেয়ে বয়সে এক বছর ছোট হলেও খ্যাতি ও প্রাপ্তির দিক দিয়ে অনেকাংশেই এগিয়ে সেরেনা। বাবার পরিকল্পনা ছিলো ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে অভিষেক হবে মেয়ে সেরেনার। কিন্তু তার আগেই নিজের প্রতিভা দেখিয়েছেন এই মার্কিনি। মাত্র ১৪ বছর বয়সে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে কুয়েবেকে বেল চ্যালেঞ্জ নামে এক পেশাদার প্রতিযোগিতায় অংশ নেন সেরেনা। সেবার বাছাইপর্বের প্রথম রাউন্ডেই হেরে যান তিনি। তবে, সেই হার এখন তুচ্ছ সেরেনার বড় বড় সব অর্জনের কাছে। গ্র্যান্ড স্ল্যামে সিঙ্গেলস, ডাবলস, মিক্স ডাবলস, অলিম্পিক সব ইভেন্টেই সাফল্যের খাতায় নাম লিখিয়েছেন এই মার্কিন তারকা। সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো সেরেনার অর্জন। গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলসে শিরোপা আছে ২৩টি, ডাবলসে ১৪টি, মিক্সড ডাবলসে ২টি। এছাড়া অলিম্পিক গেমসে ৪টি স্বর্ণ ছাড়াও অসংখ্য ছোট বড় টুর্নামেন্টের ট্রফি ঝুলিতে পুড়েছেন এই উইলিয়ামস কন্যা। টেনিসের বাইরে ব্যক্তিগত জীবনে সেরেনা একজন মা-ও। ২০১৬ তে অ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে নতুন জীবন শুরু করেন সেরেনা। তারপরের বছরই সেরেনার কোল আলো কোরে পৃথিবীতে আসে তার কন্যা অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়র।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply