সিলেটের হাওরাঞ্চলে ৯০ শতাংশ বোরো ধান কাটা শেষ
!
সিলেট বিভাগের হাওরাঞ্চলের ৯০ শতাংশ বোরো ধান কাটা হয়েছে। আর এ বিভাগে হাওরের বাইরে ধান কাটা সম্পন্ন হয়েছে ৭০ ভাগের মতো।
চলতি মৌসুমে বিভাগের চার জেলায় চার লাখ ৭৩ হাজার হেক্টরের লক্ষ্যমাত্রার বিপরীতে চার লাখ ৭৪ হাজার ৩৯৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। চলতি মৌসুমে সিলেট অঞ্চলে ১৮ লাখ ৬৪ হাজার মেট্রিক ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অঞ্চলের অতিরিক্ত পরিচালক শ্রীনিবাস দেবনাথ জানান, বিভাগের মধ্য সবচেয়ে বেশি বোরোর আবাদ হয়ে থাকে সুনামগঞ্জ জেলায়। এ জেলায় আবাদ হয়েছে ২ লাখ ২০ হেষ্টর জমিতে। সুনামগঞ্জ জেলাতে এবার ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৪ লাখ মেট্রিক টন।
করোনা আতঙ্কে শ্রমিক সংকটের পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ কেন্দ্র এপ্রিল মাসের শেষের দিকে আকস্মিক বন্যার পূর্বাভাস দেয়। একদিকে করোনা আতঙ্কে ধান কাটার শ্রমিক সংকট, অন্যদিকে বন্যার আশঙ্কা। সবমিলে বছরের একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে উৎকষ্ঠায় ছিলেন কৃষকেরা।
এমন পরিস্থিতিতে সরকার অন্য জেলা থেকে দ্রুত শ্রমিক পাঠানোর পাশাপাশি ভর্তুকি দিয়ে কৃষকের হাতে তুলে দেয় কম্বাইন্ড হার্ভেস্টার ও রিপার মেশিন। ফলে সব বিপর্যয় কাটিয়ে কাঙ্ক্ষিত সোনালী ফসল ঘরে তোলা সম্ভব হয়েছে বলে জানান কৃষকেরা।
Tag: Zilla News
No comments: