Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » গোপালগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২৬ জন




গোপালগঞ্জে করোনা আক্রান্ত ৪৩ জনের মধ্যে ১৩ জন পুলিশ সদস্যসহ সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২৬ জন। একই সাথে জেলায় সামগ্রিকভাবে আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে। গত ১ এপ্রিল পর্যন্ত জেলায় ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। এছাড়াও গত এক সপ্তাহে গোপালগঞ্জে একজন নারীর করোনা শনাক্ত হয়। তিনি ঢাকার গাবতলী এলাকা থেকে টুঙ্গিপাড়ার উপজেলার লেবুতলা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন। তাকে নিয়ে জেলায় রোগীর সংখ্যা দাঁড়ায় ৪৩ জনে। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, জেলায় আক্রান্তদের অধিকাংশ বাইরে থেকে আক্রান্ত হয়ে এখানে এসেছেন। তারা সবাই দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। এ পর্যন্ত আক্রান্ত ৪৩ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। বাকীরাও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এছাড়া জেলায় আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে। তিনি আরো জানান, এ পর্যন্ত জেলার ৯৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। এর মধ্যে ৯০৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে ৪৩ জনের করোনা পজেটিভ। বাকী ৩৮ জনের রিজাল্ট রোববার রাতে অথবা আগামীকাল সোমবার পাওয়া যাবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply