Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সৌদি থেকে যুদ্ধাস্ত্র সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র




করোনাভাইরাস বা কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে সৌদি আরব থেকে যুদ্ধাস্ত্র সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সৌদি আরবকে বিশেষ করে দেশটির তেলক্ষেত্রগুলোকে সুরক্ষায় নিয়োগিত ‘প্যাট্রিয়ট’সহ অন্যান্য অস্ত্র বহর সরিয়ে নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। বিখ্যাত মার্কন সাময়িকী ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার (৭ মে) সরকারের বেনামি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র মিসাইল ও আকাশ পথে সৌদি আরবের তেলক্ষেত্রগুলোকে হামলা থেকে রক্ষায় নিয়োজিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চারটি বহর সরিয়ে নিচ্ছে। এ বিষয়ে সংবাদমাধ্যমটি সৌদি কর্তৃপক্ষের থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি। ওয়াল স্ট্রিট জার্নাল ওই সরকারি সূত্রের বরাত দিয়ে খবরে জানিয়েছে, জানুয়ারিতে ইরানিয়ান কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার পর চলমান করোনাভাইরাসের মহামারির কারণে ইরান অনেকটা মুখ থুবড়ে পড়েছে। উপসাগরীয় অঞ্চলে ইরানের সক্ষমতাও কমেছে। এ কারণে পেন্টাগনের নীতি নির্ধারকরা এখন এই অঞ্চলে সামরিক উপস্থিতি কমিয়ে চীনের সামরিক বাহিনীর প্রভাব রুখতে এশিয়া অঞ্চলে নিজেদের অবস্থান জোরাল করতে চায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply