Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা হবে ইমপালস্ হাসপাতালে




এখন থেকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা হবে রাজধানীর ইমপালস হাসপাতাল প্রাইভেট লিমিটেডে। হাসপাতালটি প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া নিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, ‘প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুগ্রহ ও উদারতায় করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার লক্ষ্যে রাজধানীর ইমপালস্ হাসপাতাল প্রাইভেট লি: বন্দোবস্ত করা হয়েছে। হাসপাতালটি প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া করা হয়েছে। শুধুমাত্র করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা প্রদানের জন্য ৪৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি এখন থেকে ব্যবহৃত হবে।’ এই হাসপাতালে এখনো চিকিৎসা সেবা শুরু না হলেও খুব দ্রুতই শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার জানানো হয়, সারাদেশে মোট এক হাজার ২৮৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ডিএমপির ৬৬৬ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৫ পুলিশ আক্রান্ত হয়েছেন। দিনদিন এই আক্রান্তের সংখ্যা আরো বাড়ছে। এবং বাড়বে বলে ধারণা করছে পুলিশ সদর দপ্তর। সূত্র আরো জানিয়েছে, সারা দেশে মোট কোয়ারেন্টিনে আছেন দুই হাজার ৬৮৯ পুলিশ সদস্য। আইসোলেশনে আছেন এক হাজার ৮৯ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৯৩ পুলিশ সদস্য। এখন পর্যন্ত মারা গেছেন ছয়জন পুলিশ সদস্য। এসব ব্যাপারে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা এনটিভি অনলাইনকে বলেন, ‘বাংলাদেশ পুলিশের হাজারের ওপর সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। দুই হাজারের বেশি কোয়ারেন্টিনে আছেন। আইসোলেশনে আছেন আরো এক হাজার মতো। যেসব পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply