করোনায় মৃত ৫ জনের বিষয়ে যা জানানো হয়েছে
গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৫ জন মৃতের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। এবং তারা সবাই ঢাকার অধিবাসী।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৫৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৮ হাজার ৭৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ১৭০ জন।
আজ শনিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার দেশে ৫৭১ জন করোনা রোগী শনাক্ত হয় ও ২ জনের মৃত্যু হয়।
Tag: Advertisement Featured

No comments: