Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » হবিগঞ্জে পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত




: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার সকাল এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়েরপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩৫) ও নোয়াখালী জেলার কানাপুর দেওয়ানবাগ এলাকার শফিউল্লার ছেলে দিদারুল ইসলাম (৪৫)। মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, মাধবপুর থেকে ৫ জন শ্রমিক সরঞ্জামাদি নিয়ে পিকআপ যোগে বানিয়াচং যাচ্ছিলেন। মাধবপুরের আলাকপুর এলাকায় পৌঁছলে রাস্তায় থাকা গর্তে চাকা পড়ে গাড়িটি উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষদর্শীরা গাড়ির নিচে পড়ে থাকা হাবিবুর ও দিদারুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত নোয়াখালীর দেওয়ানবাগ এলাকার তকদীর ইসলামের ছেলে শহীদুল ইসলাম (২৮) ও একই এলাকার মোতাব্বির মিয়ার ছেলে আজিজুল মিয়া (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এসআই জহিরুল আরও জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার এবং নিহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply