Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতে করোনায় একদিনে ১০০ জনের মৃত্যু




ভারতে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টা ১০০ জন মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৪২ জন। করোনার প্রকোপ শুরুর পর থেকে একদিনে এত বেশিসংখ্যক রোগী কখনও বাড়েনি ভারতে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৪২ জন। দেশে মোট সংক্রমণের সংখ্যা ৩৯ হাজার ৬৯৯ জন। গত একদিনে মৃতের সংখ্যা বেড়েছে ১০০ জন। সব মিলিয়ে মৃত ১ হাজার ৩২৩। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক হাজারেরও বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার হার ক্রমশ বাড়ছে। এখন তা ২৬.৬৫ শতাংশ। কয়েক দিন আগেও যা কুড়ির আশপাশে ছিল। মহারাষ্ট্রে মোট সংক্রমিতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। সেখানে মৃতের সংখ্যা ৪৮৫। রাজ্যওয়াড়ি সংক্রমণের নিরিখে গুজরাট দ্বিতীয় এবং দিল্লি তৃতীয় স্থানে রয়েছে। দিল্লির কাপাশেরা এলাকার একটি ভবনে ৪১ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply