Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা কমছে




করোনাভাইরাস: কমছে মৃত্যু করোনাভাইরাস ডিজিজ বা

। গত ৩ দিনে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি এবং ফ্রান্সসহ বিভিন্ন দেশেই কমেছে মৃত্যুর মিছিল। গত মাসের শেষ দিন ৩০ এপ্রিল আগের তুলনায় ৮’শ জন কমে সারাবিশ্বের মারা যায় ৫ হাজার ৭৯৫ জন। পরেরদিন ১ মে সেই সংখ্যা কমে হয় ৫ হাজার ৬২৪ জন। আর গতকাল ২ মে সেই সংখ্যা আরও কমে দাঁড়ায় ৫ হাজার ২১৫ জনে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয় ১ হাজার ৬৫১ জনের। তবে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২৯ হাজার ৭৪৪। স্পেনে মৃত্যুর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪৬ জনে। ইতালিতে মৃত্যু হয়েছে ৪৪৭ জনের আর ফ্রান্সে মৃত্যু হয় ১৬৬ জনের। এছাড়াও জার্মানি, তুরস্ক, রাশিয়া, ইরান, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও সুইডেনে মৃত্যুর হার কমেছে। বিজ্ঞাপন বিজ্ঞাপন ওয়ার্ল্ডমিটারের হিসাবে, মোট আক্রান্তের মধ্যে যুক্তরাষ্ট্রেরই প্রায় ৩৪ শতাংশ (১১ লাখ ৬০ হাজার ৭৪৪) মানুষ। এরপর স্পেনের ৭ শতাংশ, ইতালিতে ৬ শতাংশ, যুক্তরাজ্যে ৫ শতাংশ, জার্মানি এবং ফ্রান্সে ৪ শতাংশ করে মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছে । তবে হঠাৎ করে মৃত্যু সংখ্যা বেড়ে গেছে ব্রাজিল এবং ইকুয়েডরে। এর মধ্যে ব্রাজিলে ৩৪০ জন এবং ইকুয়েডরে ৩০৮ জনের মৃত্যু হয়েছে। মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। তবে এপ্রিলের শেষ থেকে মে মাসে চীনে করোনায় কোন রোগী মারা যাওয়ার রেকর্ড নেই। রোববার দিবাগত রাত পর্যন্ত বিশ্বব্যাপী কোভিডে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৪ হাজারের বেশি মানুষের। আর আক্রান্ত প্রায় ৩৪ লাখ ৮৩ হাজার ৯৩৫ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন প্রায় ১১ লাখ মানুষ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply