Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ১১১ বলে ১৭৫ করা ব্যাটটা নিলামে তুলছেন গিবস




মনে আছে সেই ১১১ বলে ১৭৫? জোহানেসবার্গের সেই ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ৪৩৫ রানের লক্ষ্য সাউথ আফ্রিকা ছুঁয়েছিল ১ উইকেট আর ১ বল অক্ষত রেখে। রূপকথার সফল পরিসমাপ্তি এসেছিল হার্শেল গিবসের মহাকাব্যিক ইনিংসে। ১৪ বছর আগে ঝড় তোলা ব্যাটটা নিলামে তুলছেন প্রোটিয়াদের সাবেক ওপেনার। গিবস ১১১ বলে ১৭৫ রান করেছিলেন সেদিন। তার ক্যারিয়ার সেরা। ইনিংসে ছিল ২১ চার আর ৭ ছয়। ১৪২ মিনিটে ১৫৭ স্ট্রাইকরেটের ইনিংস। সেদিন মর্যাদার লড়াই জিতেছিলেন। এবার গিবসের লক্ষ্য করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই। অর্থ সংগ্রহ করে মানুষের সেবা করা। ওয়ানডেতে চারশো রান তাড়ার রেকর্ড গড়া সেই ম্যাচের দেড়শ পেরোনো ইনিংসের ব্যাট তাই নিলামে তোলার কথা জানিয়েছেন ৪৬ বছর বয়সী সাউথ আফ্রিকান সাবেক। বিজ্ঞাপন বিজ্ঞাপন সময়টা ছিল ২০০৬ সাল। ১২ মার্চের উত্তাপ জোহানেসবার্গে। আগে ব্যাট করে অজিরা ছুঁড়ে দিয়েছিল ৪ উইকেটে ৪৩৫ রানের অসম্ভব এক লক্ষ্য। সাউথ আফ্রিকা ভড়কে যায়নি। স্বাগতিকরা রোমাঞ্চ ছোঁয়া জয় এনেছিল। এক বল হাতে রেখে ৯ উইকেটে ৪৩৮ করেছিল। ওয়ানডেতে রান তাড়ার সেই রেকর্ড অক্ষত আজও। শুরুতে গিলক্রিস্ট ৫৫, ক্যাটিচ ৭৯, অধিনায়ক পন্টিং ১০৫ বলে ১৬৪ আর হাসি ৮১ করেছিলেন। পরে গিবসের সাথে তাল মিলিয়ে অধিনায়ক স্মিথ ৫৫ বলে ৯০, বাউচার অপরাজিত ৫০ দিয়েছিলেন উপহার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply