Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » খেলোয়াড় কেনা নয়, অদলবদল করবে বার্সা




করোনার কারণে লভ্যাংশে বিশাল এক ধাক্কা খেয়েছে বার্সেলোনা। তাই আগামী মৌসুমে আর খেলোয়াড় কেনা নয়, খেলোয়াড় অদলবদল করেই মৌসুম পার করবে বলে জানিয়েছেন ক্লাবটির ভাইস-প্রেসিডেন্ট জর্ডি কার্দোনার। বিদ্যমান করোনা পরিস্থিতিতে ১২০ থেকে ১৪০ মিলিয়ন ইউরোর মতো ক্ষতি হয়েছে বার্সার। ক্ষতির পরিমাণটা যদিও অন্য ক্লাবের তুলনায় কম বলেই ইএসপিএন এফসিকে জানিয়েছেন কর্দোনার, ‘আমাদের আর্থিক নিয়ম অন্যদের তুলনায় বেশ শক্তিশালী। এই কারণে আমরা অন্যদের তুলনায় কম ক্ষতিগ্রস্ত।’ আর এই ক্ষতির কারণেই আগামী মৌসুমে কোনো অর্থ ছাড়াই খেলোয়াড় অদলবদল করবে ক্লাবগুলো, এমন ভবিষ্যতবাণী করছেন কার্দোনার, ‘এটা খেলারই অংশ। আগামী মৌসুমে ইউরোপিয়ান দলগুলো এভাবেই চলবে।’ বিজ্ঞাপন বিজ্ঞাপন বার্সা অদলবদল করে কাকে আনবে সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি কার্দোনার। আগামী মৌসুমে পিএসজি থেকে ব্রাজিলিয়ান নেইমার ও ইন্টার মিলান থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজকে দলে আনার আগ্রহ বার্সার বেশ পুরনোই। অন্যদিকে অদলবদল করার মতো খেলোয়াড় আছে বার্সারও। এই মুহূর্তে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোকে বায়ার্ন মিউনিখে ধারে পাঠিয়ে রেখেছে তারা। প্রয়োজনে স্যামুয়েল উমতিতি ও আর্থার মেলোকেও অদলবদল করতে রাজি ক্লাবটি। কেবলমাত্র লিওনেল মেসি, ফ্রেঙ্কি ডি ইয়ং ও গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগেন ছাড়া বাকি সবাইকেই বদল করা সম্ভব বলে মনে করছে বার্সা। বার্সা বিপদে আছে উসমানে ডেম্বেলেকে নিয়েও। ২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০৫ মিলিয়নে কেনা ফরোয়ার্ডকে মোটামুটি দাম পেলেই ছেড়ে দিতে চায় কাতালানরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply