Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাগেরহাটে ভ্যানেই সন্তান প্রসব, উদ্ধার করে ক্লিনিকে নিল পুলিশ




ভ্যানেই সন্তান প্রসব, উদ্ধার করে ক্লিনিকে নিল পুলিশ

ক্লিনিকে নেয়ার পথে সড়কের উপর নিপা মণ্ডল নামে এক নারী সন্তান প্রসব করেছেন। পরে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ ফোন দিলে বাগেরহাট সদর থানা পুলিশ এসে ওই নারীকে মুক্তি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে মা ও শিশু সুস্থ রয়েছে বলে জানিয়েছেন ক্লিনিকের পরিচালক ডা. এস কে কাইয়ুম। শুক্রবার (৮ মে) ভোরে বাগেরহাট শহরের পৌরসভা সড়কের অসীম সাহার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে মুক্তি ক্লিনিকে যাওয়ার পথে ভ্যানের উপর একটি কন্যা সন্তান প্রসব করেন ওই নারী। প্রসূতি নিপা মন্ডল মোরেলগঞ্জ উপজেলার লক্ষিখালী গ্রামের অমৃত মন্ডলের স্ত্রী। তিনি বাগেরহাট শহরে মা-বাবার সাথে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী অমৃত মন্ডল ধান কাটার শ্রমিক হিসেবে ১৫ দিন আগে চিতলমারীতে গেছেন। নিপা মন্ডলের মা বিথি বাছার বলেন, ভোর ৫টার দিকে মেয়ে নিপার প্রসব বেদনা হলে ভ্যানে করে আমরা তাকে পার্শ্ববর্তী মুক্তি ক্লিনিকে নেয়ার জন্য রওনা হই। সেখানে পৌঁছানোর আগেই ভ্যানের উপর কন্যা সন্তান প্রসব করে নিপা। পরে পুলিশ এসে আমাদের মুক্তি ক্লিনিকে নিয়ে যায়। তারা অনেক সহযোগিতা করেছেন। আমরা এখন ভালো আছি। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন শিকদার বলেন, ট্রিপল নাইনে খবর পেয়ে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নবজাতক ও তার মাকে মুক্তি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের সাথে কথা সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের পুলিশের পক্ষ থেকে পুষ্টিকর খাবার ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। তাদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ অব্যাহত রাখছি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply