Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » খুলছে মসজিদুল হারাম-নববীর দুয়ার, কাবায় বিশেষ মেশিন




মুসলমানদের দুই প্রধান ধর্মীয় কেন্দ্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে মহামারি করোনার কারণে সাময়িক বন্ধ করে দেয়া হয়েছিল। তবে আবারো মসজিদগুলো মুসল্লিদের জন্যে উন্মুক্তকরণের প্রক্রিয়া অনেকটা এগিয়ে নেয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে কাবাঘরের প্রবেশপথে বসানো হয়েছে অত্যাধুনিক জীবাণুমুক্তকরণ মেশিন। মসজিদগুলোর মূল প্রবেশপথে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে সর্বশেষ প্রযুক্তি ইনস্টল করা হয়েছে বিশেষ এই ফটকগুলোতে। উন্নতমানের এসব ফটকে সেলফ স্যানিটাইজার স্প্রেসহ সংক্রমণ নির্বীজকরণ করার এবং থার্মাল ক্যামেরা দিয়ে তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকবে। ক্যামেরাগুলো অবস্থানের ৬ মিটারের মধ্যে একই সঙ্গে বেশ কয়েকজনের তাপমাত্রা মাপা, সংক্রমণ নিয়ে আগত মুসল্লিদের গতি পর্যবেক্ষণ এবং সন্দেহভাজন করোনা আক্রান্ত রোগীদের শনাক্ত করার জন্য স্মার্ট স্ক্রিন ব্যবহার করা হবে। এই গেটগুলো করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বসানো হয়েছে বলে জানিয়েছে দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির মুখপাত্র। কিছুদিন পূর্বে খুব শিগগিরই মক্কার মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববী সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছিলেন দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply