Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ঘুড়ি উড়িয়ে লকডাউন পার করছে ভেনেজুয়েলাবাসী




লকডাউনে থেকে থেকে অতিষ্ঠ হয়ে উঠেছেন ভেনেজুয়েলাবাসী। ধৈর্যের বাধ ভেঙ্গে বেরিয়ে পড়েছেন রাস্তায়। তবে খালি হাতে নয়। ঘুড়ি উড়িয়ে সময় পার করছেন তারা। ভেনেজুয়েলানদের এই ঘুড়ি উৎসবে শিশু থেকে শুরু করে অংশ নিয়েছিলেন বয়স্করাও। তবে বাইরে বের হলেও, যথেষ্ট সুরক্ষা সামগ্রী নিয়ে ঘুড়ি উৎসবে অংশ নেন তারা। ছোট্ট একটা অণুজীব থমকে দিয়েছে গোটা বিশ্ব। আতঙ্কে দিন কাটছে সবার। ব্যাহত করে দিয়েছে সবার স্বাভাবিক জীবন যাত্রা। সংক্রমণ থেকে বাঁচতে সবাই আবদ্ধ লকডাউনে। তাতে একঘেয়েমি চলে এসেছে জনজীবনে। সেটাই যে বাধ্য করছে ভেনেজুয়েলানদের বাইরে বের হয়ে আসতে। আতঙ্ক আর উৎকণ্ঠা থেকে কিছুটা স্বস্তি খুঁজতেই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছিলো ভেনেজুয়েলায়। কোন প্রাতিষ্ঠানিক উদ্যোগে নয়, বরং ব্যাক্তি উদ্যোগেই সবাই নাটাই ঘুরি নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। যেখানে শিশুদের পাশাপাশি ছিলেন বয়োবৃদ্ধরাও। তারা বলেন, দুর্ভাগ্যবশত আমাদের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। তবে এটা আমাদের ভালোর জন্যই। আবার এটাও ঠিক কোয়ারেন্টাইনে থেকে থেকে আমরা হাঁপিয়ে উঠেছি। তাই এবার বাইরে বের হলাম। আমরা যথেষ্ট সচেতন। আশা করছি সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে পারলে খুব একটা ক্ষতি আমাদের হবে না। তবে এটা সবার মাথায় রাখতে হবে। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব খুব বেশি দিন হয়নি। আর তাদের লকডাউন চলছে সবে মাত্র দুই সপ্তাহ। এর মাঝেই হাঁপিয়ে উঠেছে তারা। তবে বাইরে বের হলেও, যথেষ্ট সুরক্ষা সামগ্রী পরিধান করে সবাই অংশ নেন এই ঘুড়ি উৎসবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, আম ভেনেজুয়েলাবাসীকে জানাতে চাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। এটা ঠিক আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে তাতে গৃহবন্দি হয়ে থাকলে আমাদেরই ক্ষতি হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি লকডাউন শিথিল করবো। সামনের দিন থেকে সেটা আরও বেশি হবে। আপনারা বাইরে আসুন। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখুন। আর যথেষ্ট পরিমাণ সুরক্ষা সরঞ্জাম অবশ্যই পড়বেন। সরকারি তথ্য মতে এখন পর্যন্ত ভেনিজুয়েলাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪৫ জন। সেখানে থেকে মুত্যৃ হয়েছে ১০ জনের। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা কিছুটা বেশি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply