Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » স্বাধীনতার দেড়যুগেই পূর্ব তিমুরের ফুটবলে এসেছে পরিবর্তন




মাত্র দেড়যুগ আগে দেশটি পেয়েছে স্বাধীনতা। আয়তন ১৫ হাজার বর্গ কিলোমিটার। জনসংখ্যাও মাত্র ১৩ লাখ। আকারে ক্ষুদ্র হলেও এখানে বসবাস ১১টি জনগোষ্ঠীর। যাদের মধ্যে প্রায়শই লেগে থাকতো বিবাদ। তবে সম্প্রতি সব ভুলে তাদের এক কাতরে দাঁড় করিয়েছে ফুটবল। বলা হচ্ছে এশিয়ার সর্ব দক্ষিণের দেশ তিমুর লেসতে বা পূর্ব তিমুরের কথা। বিশ্ব র‍্যাংকিংয়ে ১৯৬ তম অবস্থানে থাকা দেশটি ইতোমধ্যে আলোচনায় এসেছে তাদের শক্তিশালী ঘরোয়া ফুটবল কাঠামোর জন্য। দক্ষিণে অস্ট্রেলিয়া, উত্তরে ইন্দোনেশিয়ার রক্তচক্ষু। পূর্বে ভারত মহাসাগর বিপরীত দিকে আরাফিউরা সাগরের সুবিশাল জলরাশি। প্রথম দর্শনে তিমুর লেস্টে বা পূর্ব তিমুরকে দেখে মনে। হতেই পারে, বুঝি সর্বশক্তিমান তার সৃষ্টির সৌন্দর্যের সর্বোচ্চ ঝুলিটাই ঢেলে দিয়েছেন এখানে। প্রথমে পর্তুগাল পরে ইন্দোনেশিয়া। পূর্ব তিমুরের স্বাধীনতার রক্তক্ষয়ী যুদ্ধ মনে দাগ কেটে যাবে যে কারোই। ২০০২ সালে একবিংশ শতকে প্রথম দেশ হিসেব স্বাধীনতা প্রাপ্তির পরপরই, দেশটি যে কয়েকটি বিষয়ে মনোযোগী হয় তর একটি ঘরোয়া ফুটবল। ৮টি ক্লাব নিয়ে সে বছরই চালু হয় তিমুরেনসে সুপার লিগা। বর্তমানে যা পরিচিত এলএফএ প্রিমিয়ার ডিভিশাও লিগ নামে। প্রতিবছর দুটি ক্লাব হয় রেলিগেটেড। নেমে যায় দ্বিতীয় স্তরের তিমুরেনসে লিগা প্রি-তে। তিমুর লেস্টে মোট ফুটবল ক্লাবের সংখ্যা ৩১টি। যাদের মধ্যে ১২টি দ্বিতীয় বিভাগ আর ১১টি ক্লাব খেলে তৃতীয় বিভাগের লিগ। তবে খেলোয়াড়দের অধিকাংশরই ফুটবল, প্রথম পেশা নয়। তাইতো এই লিগের মান নিয়ে আছে প্রশ্ন। তবে দর্শকের আগ্রহের নেই কমতি। রাজধানী দিলি'তে অবস্থিত ১৩ হাজার ধারণক্ষমতার ন্যাশনাল স্টেডিয়াম, পরিপূর্ণ হয়ে যায় ল্যালেনোক ইউনাইটেড আর লোলারা - ই বেনফিকার মধ্যকার ম্যাচে। ২০১২ থেকে ১৯। গেলো ৮ মৌসুমে ৮টি নতুন চ্যাম্পিয়ন দেখেছে তিমুরের সর্বোচ্চ ঘরোয়া লিগ। পূর্ব তিমুরের প্রথম ক্লাব হিসেবে এ বছর এফসি কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ল্যালেনোক ইউনাইটেড। বিরল এমন অর্জনে দেশটির রাষ্ট্রপতির কাছ থেকেও মিলেছে সংবর্ধনা। ২০১৮ সাল থেকে নিজেদের ঘরোয়া ফুটবলকে আরও ঢেলে সাজিয়েছে ফেডারেশন ফুটবল অব তিমুর লেস্টে। প্রিমিয়ার ডিভিশাও এর সব ক্লাবের একাডেমি থাকা বাধ্যতামূলক করেছে তারা। সঙ্গে চালু করেছে স্কুল ফুটবল। এফএফটিএল ধারণ করছে, আগামী এক দশকেই এর সুফল পেতে শুরু করবে তারা। বর্তমানে ফিফা র‍্যাংকিং ৬ ধাপ এগিয়ে ১৯৬তে অবস্থান করছে পূর্ব তিমুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply