করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৩ লাখ ৮৮ হাজার ১৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৬১০ জনের। গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ঘটেছে ৪২৫ জনের।
এরইমধ্যে গতকাল সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ২০ থেকে ৪০ লাখ লোক মারা যেতে পারতো। স্পেকট্রাম নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, আমরা ভাল কাজ করেছি এবং এখন দেশকে পুনরায় আগের মত ফিরিয়ে আনতে চাই।
সেই সঙ্গে ট্রাম্প বলেন, আমরা সুরক্ষার জন্য সবসময় চিন্তিত থাকি। আমরা এই ভাইরাস থেকে পরিত্রাণ চাই। উল্লেখ্য, গত ১৬ মার্চ ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একটি প্রতিবেদনে বলা হয়েছিলো, যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে যদি ব্যবস্থা না নেয়া হয়। সূত্র: বিবিসি, এনডিটিভি।
No comments: