Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » যুক্তরাজ্যে খুলে দেয়া হচ্ছে সিনেমা হল ও জাদুঘর






যুক্তরাজ্যে খুলে দেয়া হচ্ছে সিনেমা হল ও জাদুঘর
 
করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কম হওয়ায় যুক্তরাজ্যে খুলে দেয়া হচ্ছে সিনেমা হল ও জাদুঘর। আগামী ৪ জুলাই থেকে এসব খুলে দেয়া হতে পারে।


 মঙ্গলবার (২৩ জুন) প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দেবেন বলে জানিয়েছে বিবিসি। তবে, খুলে দেয়া হলেও এসব জায়গায় প্রবেশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। একইসঙ্গে নিশ্চিত করা হবে সামাজিক দূরত্ব।

করোনা ভাইরাসের কারণে গেল মার্চে যুক্তরাজ্যে জাদুঘর ও সিনেমাহল বন্ধ করে দেয়া হয়। এদিকে, যুক্তরাজ্যে নতুন করে করোনায় মারা গেছেন অন্তত ১৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২ হাজার ৬৪৭ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ পাঁচ হাজারের বেশি মানুষ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply