বিশ্বজুড়ে করোনায় মৃত ৪ লাখ ৯১ হাজার
বিশ্বজুড়ে একদিনে ৫ হাজারের বেশি প্রাণ গেছে করোনাভাইরাসে। নতুন সংক্রমিত ১ লাখ ৭৬ হাজারের কাছাকাছি। এ নিয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৯৩৩ জন। মোট আক্রান্ত ৯৬ লাখ ৯৯ হাজার ৫৭৫ জন।
গেলো ২৪ ঘণ্টায়ও সর্বোচ্চ প্রাণহানি হয়েছে হটস্পট ব্রাজিলে। বৃহস্পতিবার দেশটিতে ১ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। ৪০ হাজার ৬শ’র ওপর নতুন আক্রান্ত। আরেক লাতিন দেশ মেক্সিকোয় একদিনে প্রাণ গেছে ৯৪৭ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৯৪ জনের। নতুন সংক্রমণ ৩৭ হাজার ৬শ’র কিছু বেশি।
No comments: