Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম আফজাল আর নেই




 ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম আফজাল আর নেই

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


 মৃত‌্যুকালে তার বয়স হয়ে‌ছিল ৬৫ বছর। তি‌নি দীর্ঘ‌দিন ধরে ক‌্যানসারে ভুগ‌ছিলেন। তি‌নি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ‌্য গুণগ্রা‌হী রেখে গেছেন।

জানা যায়, রাতে মোহাম্মদপুরের বাসায় শা‌রী‌রিক অবস্থার অবন‌তি ঘটলে ১০টার দিকে তাকে বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভ‌র্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০টা ২০ মি‌নিটে তি‌নি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, সামীম আফজাল ২০০৯ সালের ২২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply