Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ১৪টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর




 ১৪টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর

দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও প্রতিষ্ঠানে সরঞ্জামাদী সরবরাহকারী ১৪টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কলো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

 
অর্থ আত্মসাতের অভিযোগ এবং দুর্নিীতি রোধে দুদকের সুপারিশ মোতাবেক এই তালিকাভুক্তি করা হয়। ১৪টি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীগণের বিরুদ্ধে দুদকের মামলা আছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ি দেখা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট মেডিকেল কলেজ, হাসপাতাল বা প্রতিষ্ঠানের এক শ্রেণির অসাধু ব্যক্তির যোগসাজশে এইসব প্রতিষ্ঠান প্রয়োজন না থাকা সত্বেও বাজার মূলের চেয়ে কয়েকগুন বেশিদামে যন্ত্রপাতি কিনে থাকে। এছাড়া সরঞ্জামাদী সরবরাহ না নিয়ে বিল পরিশোধের ঘটনা ঘটে। দুর্নীতির অভিযোগে এইসব ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন জেলায় দুদকের মামলা রয়েছে।

তালিকাভুক্ত ওই ১৪ ঠিকাদারের মধ্যে রয়েছে রহমান ট্রেড ইন্টারন্যাশনাল ও রূপা ফ্যাশনের স্বত্বাধিকারী ও দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য অধিদপ্তরের কেরানী আবজাল হোসেনের স্ত্রী রুবিনা খানম, মেসার্স অনিক ট্রেডার্সের মালিক আবদুল্লাহ আল মামুন, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের মালিক মুন্সী ফররুখ হোসাইন, মেসার্স ম্যানিলা মেডিসিন অ্যান্ড মেসার্স এসকে ট্রেডার্সের মালিক মনজুর আহমেদ, এমএইচ ফার্মার মালিক মোসাদ্দেক হোসেন, মেসার্স অভি ড্রাগসের মালিক মো. জয়নাল আবেদীন, মেসার্স আলবিরা ফার্মেসির মালিক মো. আলমগীর হোসেন, এসএম ট্রেডার্সের মালিক মো. মিন্টু, মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আবদুস সাত্তার সরকার ও মো. আহসান হাবিব, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোংয়ের মালিক মো. জাহের উদ্দিন সরকার, ইউনিভার্সেল ট্রেড করপোরেশনের মালিক মো. আসাদুর রহমান, এএসএলের এমডি ও সিইও আফতাব আহমেদ ও বেয়ার এভিয়েশনের মালিক মো. মোকছেদুল ইসলাম






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply