হিলিতে মসলা আমদানি বেড়েছে
কোরবানির ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলা জাতীয় পণ্যের আমদানি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ সামনে রেখে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বন্দরে আসছেন পাইকার, আড়তদার ও ব্যবসায়ীরা।
৮ থেকে ২০ জুন পর্যন্ত ৩ হাজার ৪৭৮ মেট্রিক টন আদা, রসুন ও জিরাসহ অন্যান্য মসলা জাতীয় পণ্য আমদানি হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আর পেঁয়াজ আমদানি হয়েছে ৬ হাজার মেট্রিক টন। এখন পর্যন্ত প্রায় ২২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
No comments: