Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান




  চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান। বৃহস্পতিবার (২৫ ‍জুন) ভোরে উপজেলার গুপ্টি বাজারে আগুন লাগার এ ঘটনা ঘটেছে।


 ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, কোন একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের অন্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনে রড সিমেন্ট, টেইলারিং, ওষুধ, ডেকোরেটর, সেলুনসহ ১২টি দোকান পুড়ে গেছে।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন পুরোপরি নিয়ন্ত্রনে আনে। খোঁজ নিয়ে জানা গেছে, গুপ্টি বাজারের পশ্চিমপাশের উত্তর গলিতে আগুন লাগার এ ঘটনা ঘটে। এসময় সেখানকার সড়কে থাকা একটি পিকআপ গাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাজার ব্যবসায়ী সফিকুল হায়দার শাহীন জানান, তার ওষুধের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে তাদের কোটি টাকার মালামাল পুড়ে গেছে।


 

সকালে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলায় ফায়ারসার্ভিস স্টেশন না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনার কবলে পড়ে অসহায় হয়ে পড়ছেন অনেকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply