আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে, টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে ওঠে দু'দলের ফুটবলাররা। সমান ৫০ শতাংশ সময় বল দখলে রেখেছে দুদল। গোলমুখে মাদ্রিদিস্তারা শট নিয়েছে ৯টি, বিপরীতে মায়োর্কা নিয়েছে তাদের চেয়ে একটি বেশি শট। রিয়াল আদায় করেছে ৫টি কর্নার, মায়োর্কার অর্জন ৪টি।
দুই বার গোল আদায়ে ব্যর্থ হবার পর, তৃতীয় চেষ্টায় গোলকিপারকে বোকা বানান ভিনিসিয়াস জুনিয়র। ১৯ মিনিটে তার গোল থেকে প্রথম লিড পায় রিয়াল। মাদ্রিদিস্তাদের হয়ে দ্বিতীয় গোল করেন সার্জিও র্যামোস। মৌসুমে নিজের ৮ম গোল আদায় করে নেন রামোস, যা রিয়ালের হয়ে চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। শেষপর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই সন্তুষ্ট থাকে জিদান শিষ্যরা।
No comments: