Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » খাগড়াছড়িতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৮৭ জনে






খাগড়াছড়িতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৮৭ জনে
খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৮৭ জনে। এরমধ্যে পুলিশ সদস্য রয়েছেন ৮০ জন ও স্বাস্থ্যকর্মী আছেন ১৭ জন। তবে তারমধ্যে ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


 বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। তিনি জানান, এখন পর্যন্ত এক হাজার ৬৩৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তার মধ্যে ফলাফল এসেছে ১২৫৮ জনের।

এদিকে, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার পাঁচ ইউনিয়নের আড়াই হাজার কর্মহীন, অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় জেলা পরিষদের সহযোগিতার তা বিতরণ করা হয়।

সকালে পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা -এমপি এ ত্রাণ বিতরণ করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা কল্যাণ মিত্র বড়ুয়া, শুভ মঙ্গল চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য অ্যাড. আশুতোষ চাকমা, মংসুইপ্রু চৌধুরী অপু, শতরুপা চাকমা, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক বিদুৎ বরণ চাকমা, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply