করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় আর্থিক প্রণোদনা ব্যবস্থাপনার বিষয়ে আবারও বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৫ জুন) কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি প্যাকেজ হবে এক বছর মেয়াদী। এক্ষেত্রে ব্যাংক কর্তৃক কোন ঋণ বা বিনিয়োগগ্রহীতাকে যেভাবেই ঋণ বা বিনিয়োগ প্রদান করা হোক না কেন, একজন গ্রাহকের জন্য সংশ্লিষ্ট ব্যাংক নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রদত্ত ভর্তুকি পাবে।
এছাড়া, গ্রাহক পর্যায়ে বিনিয়োগ পরিমাণ কোনভাবেই ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখ হতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ অনুমিত সীমার ৩০ শতাংশের বেশি হবে না বলেও জানানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ বিতরণ করা না গেলে অবশিষ্ট অর্থ প্যাকেজের অবশিষ্ট মেয়াদের মধ্যে বিনিয়োগ হিসেবে প্রদান করা যাবে।
No comments: