Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বঙ্গোপসাগরের জলজ সম্পদের সম্ভাবনাময় এলাকা সংরক্ষণের আহ্বান





বঙ্গোপসাগরের জলজ সম্পদের সম্ভাবনাময় এলাকা সংরক্ষণের আহ্বান
সমুদ্র অর্থনীতির ব্যাপক সম্ভাবনা কাজে লাগাতে হলে বঙ্গোপসাগরের মাছ, খনিজ ও জ্বালানিসহ জলজ সম্পদের সম্ভাবনাময় এলাকা চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। সেভ আওয়ার সি আয়োজিত 'বাজেট অন ব্লু ইকোনমি' শীর্ষক আলোচনায় এ কথা বলেন সমুদ্র অর্থনীতি বিশেষজ্ঞরা।


 অনলাইন আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক কাজী আহসান হাবিব বলেন, সাগরের ৪০টি সংরক্ষিত এলাকা চিহ্নিত করা হলেও সেগুলো রক্ষায় কোন বরাদ্দ নেই। বঙ্গোপসাগরে ডেড জোন বা শূন্য অক্সিজেন এলাকা বড় হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা বলেন, দেশের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মেরিন স্পেশাল প্ল্যানিংসহ সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প মাসের পর ফাইল বন্দী থাকায় কোন কাজ হয় না।

এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, উন্নয়নের মূল বাধা নেতিবাচক মানসিকতা ও আমলাতন্ত্র। ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে প্রাতিষ্ঠানিক শক্তি বাড়াতে হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply