Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পোপ ও বাটলারের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড





   পোপ ও বাটলারের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড


 



ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। পোপ ও বাটলারের ফিফটিতে ৪ উইকেটে ২৫৮ রান করে দিন শেষ করেছে স্বাগতিকরা।

টস হেরে আগে ব্যাটিয়ে নেমে স্কোর বোর্ডে এক রান যোগ করতেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। উইন্ডিজ পেসার কেমার রোচ লেগ বিফোরের ফাঁদে ফেলেন ডম সিবলিকে। এরপর ১৭ রান করা অধিনায়ক জো রুট রানআউটে কাটা পড়লে ৪৭ রানে ২য় উইকেট হারায় স্বাগতিকরা। ইনফর্ম বেন স্টোকস ২০ আর ফিফটি করা ওপেনার বানর্স ফিরলে ১২২ রানে চার উইকেটের দল ইংল্যান্ড। এমন অবস্থায় জোড়া ফিফটি করে দলের হাল ধরেন অলি পোপ ও জস বাটলার।

শেষ সেশনে ক্যারিবিয়ানদের শাসন করে পোপ ৯১ আর বাটলার ৫৬ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply