Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » চীনা ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও কিছু জানায়নি: পররাষ্ট্রমন্ত্রী




 চীনা ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও কিছু জানায়নি: পররাষ্ট্রমন্ত্রী
 
 কোভিড-১৯ প্রতিরোধে চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানায়নি। এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 সোমবার ( ২৭ জুলাই) রাজধানীর রেল ভবনে বাংলাদেশের কাছে ১০টি ভারতীয় রেল ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
আব্দুল মোমেন বলেন, চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানায়নি।
তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই সে দেশে আটক বাংলাদেশি যুবক রায়হানকে সাহায্য করবে সরকার।
বাংলাদেশে চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল খুব শিগগির শুরু হবে বলে আশা করা হচ্ছে। দেশের সাতটি হাসপাতালের দুই হাজার ১০০ স্বাস্থ্যকর্মীর উপর এই ট্রায়াল  হবে। তবে এই ভ্যাকসিনের অনুমোদন কোন মন্ত্রণালয় দেবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply