Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান শাকিল গ্রেপ্তার





 হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান শাকিল গ্রেপ্তার

 নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান শাকিল ওরফে সাইফুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার পর চকবাজার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

 শনিবার (২৫ জুলাই) র‌্যাব-১০ এর মেজর আনিছুর রহমান (সিপিসি-৩) এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় ১২২ পাতা লিফলেট, দুটি জিহাদি বই, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মেজর আনিছুর রহমান বলেন, ‘গত বুধবার (২২ জুলাই) মধ্যরাতে ঢাকার চকবাজার এলাকায় লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করা হয়। অনুসন্ধানের স্বার্থে বিষয়টি প্রকাশে দেরি হয়েছে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মেজর আনিছ বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। সে দেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পরিপন্থী উগ্র ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য জিহাদী প্রচারপত্র বিলি করে সংগঠনের সদস্য সংগ্রহ করে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply