Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫০, জাতীয় শোক ঘোষণা





লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫০, জাতীয় শোক ঘোষণা লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নিহতের সংখ্যা বেড়ে ৫০ বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো । এছাড়া অন্তত ৩ হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে বিস্ফোরণের ভয়াবহতায় এলাকার বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। দুর্ঘটনাকবলিত এলাকায় উচ্চমাত্রার বিস্ফোরক দ্রব্যের গুদাম রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (০৪ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর বৈরুতে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। গাজি বালকিজ নামের এক ব্যক্তি বলেছেন, অনেক মানুষের হাত-পা ভেঙে গেছে, অনেকের দেহে কাচ বিঁধেছে। ঘটনায় আহত এক ব্যক্তি রয়টার্সকে জানান, ‘আমি জানি না কি হয়েছে। আমি মাছ ধরছিলাম এরই মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় গোটা আকাশ। আমি আহত হয়েছি।’ লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৈরুতের হাসপাতালগুলোকে আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বৈরুতের গভর্নর মারওয়ান আব্বৌদ জানিয়েছেন, পৌরসভার অন্তত ১০ জন দমকলকর্মী নিখোঁজ রয়েছে। তিনি বলেছেন, এই বিস্ফোরণ হিরোশিমা ও নাগাসাকির কথা মনে করিয়ে দিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন সেনাবাহিনীকে বৈরুতের বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত এলাকায় টহলের নির্দেশ দিয়েছেন। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বিস্ফোরণের ঘটনায় বুধবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply