Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ফের ভাইরাল সানা খানের ভিডিও




ধর্মের পথে চলার জন্য বিনোদন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। বিয়ে করেছেন গুজরাটের মাওলানা আনাসকে। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় সানা খান। একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে তার। সম্প্রতি স্বামীর সঙ্গে লং ড্রাইভে বেরিয়েছিলেন। সে ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। রীতিমতো ভাইরাল বনে গেছে ভিডিওটি। এবার ‘আয়াতুল কুরসী’ পড়ে একে অপরকে ফু দেওয়ার ভিডিও শেয়ার করেছেন সানা। ভিডিওতে দেখা গেছে, হাতে হাত রেখে আয়তুল কুরসী পড়ছেন সানা ও আনাস। শেষে, ফু দিচ্ছেন একে অপরকে। ভিডিও ক্যাপশনে সানা লিখেছেন, ‘নিজেকে সমস্ত খারাপ কিছু থেকে রক্ষা করতে প্রতি ওয়াক্তের নামাজ এবং বাড়ি থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসী পড়ুন। বাড়ি থেকে বের হওয়ার সময় স্বামীর সঙ্গে সবসময় এই সুরাটি পড়ুন।’ এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল দুনিয়ায়। নেটিজেনরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছে ভিডিওটি। যার প্রমাণ এর কমেন্টস ঘর থেকেই পাওয়া যায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply