Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ভারতে ফিল্মফেয়ারে মনোনীত বাংলাদেশের ইশরাত তন্বী




ফিল্মফেয়ারে মনোনীত বাংলাদেশের ইশরাত তন্বী

র বিখ্যাত পুরস্কার ‘ফিল্মফেয়ার’র এবারের আসরের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী ইশরাত তন্বী। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২০’ বিভাগে ‘বেস্ট ফিমেল অ্যাক্টর (কমেডি)’ শাখায় মনোনয়ন পেয়েছেন তিনি। মুম্বাই থেকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তন্বী নিজেই। সময় নিউজকে তিনি জানান, জগদীপ ভাটিয়া পরিচালিত ‘থারকিস্তান’ ওয়েব সিরিজের জন্য মনোয়ন পেয়েছেন তিনি। কমেডি ধাচের ওই সিরিজটি প্রাইমফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন ভোটিং, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। ফিল্মফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভোট করা যাবে ইশরাত তন্বীকে। গত বছর থেকে ভারতের মুম্বাইতে অবস্থান করছেন ইশরাত তন্বী। সেখানে বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছে তিনি। ফিল্মফেয়ার মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত এ অভিনেত্রী। তন্বী বলেন, ‘বলিউডের তারকাদের সঙ্গে মনোনয়ন পাব কখনো ভাবিনি। মুম্বাইয়ে প্রথম কাজ করেই ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছি। বিষয়টি সত্যি আনন্দের আমার জন্য। আমি সবার কাছে দোয়া এবং অনলাইন ভোট প্রত্যাশী।’ ফিল্মফেয়ার ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বেস্ট ফিমেল অ্যাক্টর (কমেডি) শাখায় মনোনয়ন পেয়েছেন দশজন। এ ক্যাটাগরিতে মনোনয়ন তালিকায় আরও আছেন বলিউডের লারা দত্ত। সেরা নির্বাচিত হবে দর্শকের ভোট এবং বিচারকদের নম্বরের ভিত্তিতে। ১৬ ডিসেম্বর জমকালো এ আয়োজন হওয়ার কথা রয়েছে ৬৫তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply