Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুরে সামাজিক নিরিক্ষা কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত




মেহেরপুর প্রতিনিধি: বিদ্যালয় পর্যায়ে স্থানীয় জনগনের অংশগ্রহণ, পরিকল্পনা বাস্তবায়ন, সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সামাজিক নিরিক্ষা কার্যক্রম বিষয়ে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে মেহেরপুরের আমঝুপি মউকের হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ কর্মশালার আয়োজন করে। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রæপ এর সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তোহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপিল উদ্দীন ও উপজেলা ইন্সট্রাক্টর মোঃ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। কর্মশালায় বিদ্যালয় ভিত্তিক সামাজিক নিরিক্ষা কার্যক্রমের সবল ও দুর্বল দিকগুলি চিহিৃত করা ও বর্তমান সময়ে কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, সামাজিক নিরিক্ষা ও ¯øীপ কার্যক্রম নিয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়। কর্মশালায় করোনাকালীন সময়ে বিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম উন্নয়ন কর্মসুচীর বিভিন্ন বিষয়ে আলোচনায় তুলে ধরা হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, পিটিএ প্রতিনিধি, এসএমসি প্রতিনিধি, ¯øীপ প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সহ শিক্ষা উন্নয়ন কমিটির সদস্যগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply