Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » অঙ্কুশের স্ত্রী দর্শনা!




টলিউডের সম্ভাবনাময়ী অভিনেত্রী দর্শনা বণিক। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে বর্তমানে থিতু হয়েছেন বড়পর্দায়। দর্শনা অভিনীত প্রথম সিনেমা ‘জোজা’। অর্ঘদীপ চ্যাটার্জি পরিচালিত এ সিনেমাটি ওপার বাংলায় মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। নতুন সিনেমার চিত্রায়ণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বর্তমান প্রজন্মের আলোচিত এ অভিনেত্রী। রোববার (২৯ নভেম্বর) মুঠোফোনে আলাপকালে সময় নিউজকে এমনটাই জানিয়েছেন তিনি। দর্শনা জানান, নতুন সিনেমাটির নাম ‘মৃগয়া’। এখানে তার বিপরীতে আছেন চিত্রনায়ক অঙ্কুশ হাজরা। অঙ্কুশের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দর্শনাকে। এটি পরিচালনা করছেন শৌভিক ভট্টাচার্য। সিনেমায় স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ। তার চরিত্রের নাম ‘অঞ্জন সেনগুপ্ত’। আর দর্শনা অভিনয় করছেন একজন সাংবাদিক এবং এনজিও কর্মীর চরিত্রে। ‘ঈশিতা’ নামে পর্দায় দেখা যাবে তাকে। কলকাতার ভারতলক্ষ্মীর স্টুডিওতে সিনেমাটির চিত্রায়ণ চলছে। অঙ্কুশের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে দর্শনা বলেন, ‘খুব ভালো। দারুণ এনজয় করছি কাজটি। সেটে শুটিংয়ের ফাঁকে আমরা অনেক বিষয় নিয়ে গল্প করেছি।’ এদিকে, বাংলাদেশের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন দর্শনা বণিক। এছাড়া ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় আছে দর্শনা অভিনীত দুটি সিনেমা ও একটি ওয়েব সিরিজ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply