Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বিচ্ছেদের সমালোচনা করায় ক্ষুব্ধ ফারিয়া




বিয়ের মাত্র এক বছর নয় মাসের মাথায় ভেঙে গেল শবনম ফারিয়া-অপুর সংসার। এ নিয়ে শনিবার (২৮ নভেম্বর) ফেসবুকে লম্বা একটি স্ট্যাটাস দিয়েছিলেন শবনম ফারিয়া। বিবাহবিচ্ছেদের পরপরই আলোচনা ও সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সেসব সমালোচনার জবাবও দিলেন ফারিয়া। রোববার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিরক্তি প্রকাশ করে আরও একটি পোস্ট দিয়েছেন তিনি। সময় সংবাদের পাঠকদের জন্য তার সেই পোস্টটি তুলে ধরা হলো। ‘তার মানে কি দাঁড়াল, মানুষ ব্লেইম গেইম, গালিগালাজ, মানুষকে ছোট করা পছন্দ করে! বিচ্ছেদ কেন সুন্দর হবে!!! কেন বলবে আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবে!!! যেই মানুষটা গত ৫ বছর ধরে আমার জীবনের সঙ্গে প্রত্যক্ষ/পরোক্ষভাবে জড়িয়ে ছিল, এত এত স্মৃতি যা চাইলেই মোছা যাবে না তাকে কীভাবে ছোট করি? অবশ্যই মানুষটার সঙ্গে আমার যথেষ্ট কারণ না থাকলে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না, কাউকে অসম্মান করে যেমন কেউ বড় হতে পারে না, তেমনি আমাদের কাছের সবাই ও পরিবার জানে কেন এই সিদ্ধান্তে আসা! তার বাইরে কাউকে কোনও ধরনের এক্সপেনেশন দেওয়ার কোনও দরকারই নেই! Infact আমরা চাইও নাই কাউকে জানাতে, কিন্তু ভুয়া “একি করলেন শবনম ফারিয়া” নিউজ না দেখার জন্য আমারা জানাতে বাধ্য হই! সুতরাং প্লিজ মাথায় নেন, শেষটাও সুন্দর হতে পারে, শেষটাও সম্মান দিয়ে, ভালোবাসার সঙ্গে শেষ হতে পারে! আমার কষ্ট/আমার অভিমান সব আমার কাছেই থাক! এবং মনে রাখবেন, কাউকে ছোট করা আল্লাহ কখনোই পছন্দ করেন না!’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply