Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বড় জয়ে সান্ত্বনা খুঁজলো ইংল্যান্ড




বড় জয়ে সান্ত্বনা খুঁজলো ইংল্যান্ড

উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে উঠতে না পারলেও, লিগ পর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে তারা। গেলো সেপ্টেম্বরে সবশেষ দেখায় আইসল্যান্ড থেকে জয় নিয়েই ফিরেছিলো ইংলিশরা। তবে, নিজেদের মাটিতে তাদের বিপক্ষে খুব একটা ভালো রেকর্ড ছিলোনা থ্রি লায়নদের। আইসল্যান্ডের বিপক্ষে হোমে ইংল্যান্ডের একমাত্র জয় ছিলো ১৬ বছর আগে। তবে, এদিন ওয়েম্বলিতে সফরকারীদের পাত্তা দেয়নি ইংলিশরা। ২১ বছর বা তার চেয়ে কম বয়সী চার ফুটবলারকে রেখে শুরুর একাদশ সাজান কোচ গ্যারেথ সাউথগেট। ম্যাচের ২১ মিনিটে তারাই এনে দেন সাফল্য। ফোডেনের অ্যাসিস্টে গোল করেন রাইস। ৫ মিনিট বাদে স্কোরশিটে নাম ওঠান আরেক ইয়াংস্টার মেসন মাউন্ট। হ্যারি কেইনের অ্যাসিস্টে লিড বাড়ান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয় আইসল্যান্ড। ম্যাচের শেষ ১০ মিনিটে জ্বলে ওঠেন ফোডেন। ৮০ ও ৮৪ মিনিটে পরপর দু'টি গোল করেন তিনি। ৮৯ মিনিটে সাকা গোল মিস না করলে, ব্যবধান বাড়তো আরও। শেষ পর্যন্ত ৪-০ গোলের স্কোরলাইন নিয়েই সন্তুষ্ট থাকতে হয় থ্রি লায়নদের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply