Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার--মন্ত্রিপরিষদ সচিব




বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার মহামারি আকার ধারণ করা করোনার টিকা মানুষকে বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন

খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিড-১৯-এর যে তিন কোটি ডোজ টিকা কিনছে সরকার, এই টিকা মানুষকে বিনামূল্যে দেওয়া হবে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী নির্ধারণ করা হবে কারা আগে পাবে এই টিকা। সোমবার (৩০ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল এই বৈঠক হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব জানান, এই টিকা কেনার জন্য ৭৩৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তিন কোটি টিকা সরকার কিনবে, কিন্তু মানুষ বিনামূল্যে পাবে। উল্লেখ্য, কয়েক দিন আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিড-১৯-এর তিন কোটি ডোজ টিকা কিনবে বাংলাদেশ। ইতোমধ্যে এই টিকার জন্য বাংলাদেশ সরকার, সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে চুক্তি হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply