Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » করোনা ভাইরাস কারণে এবার মহান বিজয় দিবসেও কুচকাওয়াজ (প্যারেড) হবে না




মেহেরপুর এ বছর বিজয় দিবসের কুচকাওয়াজ হচ্ছে না বৈশিক মহামারী

। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় এ কথা জানানো হয়। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, মুক্তিযুদ্ধা ক্যাপ্টেন অবঃ আব্দুল মালেক, আলোচনা সভায় জুমের মাধ্যমে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃত মোঃ মুজাহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মাসুদুল আলম, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম শাহীন কবীর, মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় করোণা ভাইরাসের কারণে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ, নৌকা বাইচের মত বড় বড় অনুষ্ঠান গুলি করা হবে না। কেবল স্বাস্থ্যবিধি মেনে শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুস্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা করা হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply