Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হাসপাতালে এসে করোনা পরীক্ষা ও সেবা নিতে পারেন: স্বাস্থ্যমন্ত্রী




স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক রোগীদের উদ্দেশে বলেছেন, করোনা পরীক্ষার পরিধি বেড়েছে। আপনারা হাসপাতালে এসে করোনা পরীক্ষা করাতে ও সেবা নিতে পারেন। আপনারা আসেন। টেস্ট করান, চিকিৎসা সেবা নেন। ভালো থাকবেন। মিরপুরের মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রতিষ্ঠানে (এমসিএইচটিআই) ২০০ শয্যা বিশিষ্ট মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতাল উদ্বোধন ও তিনদিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে রোববার (৬ ডিসেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের দাবি ছিল অ্যান্টিজেন টেস্ট চালু হোক। আমরা ১০ জেলায় শুরু করেছি। পর্যায়ক্রমে সব জেলায় এই টেস্টের ব্যবস্থা করবো। আমাদের পিসিআর ল্যাব চালু আছে। জিন এক্সপার্ট মেশিন দিয়েও করোনা পরীক্ষা চালু আছে। পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনাপরীক্ষা চালু আছে। কিন্তু টেস্টের জন্য তো রোগীদের আসতে হবে।’ জাহিদ মালেক বলেন, করোনার কারণে বড় বড় রাষ্ট্রগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। লকডাউন হয়ে যাচ্ছে, শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের অবস্থা সে সমস্ত দেশের তুলনায় অনেক ভালো। করোনা আমাদের দেশে নিয়ন্ত্রণে আছে। আমরা ভালো আছি, সেটা স্বীকার করতে হবে। তিনি আরও বলেন, দেশে এত ঘনবসতির মধ্যে আজকে মৃত্যু হার অনেক কম। ইদানিং আবার একটু বেড়েছে। আমরা যদি করোনাকে নিয়ন্ত্রণে রাখতে না পারি তাহলে স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। শিক্ষা ব্যাহত হচ্ছে, আমাদের অর্থনীতি ব্যাহত হবে। এসময় আরও উপস্থিত ছিলেন এমসিএইচটিআই এর পরিচালক ডা. মোহাম্মদ শামছুল করিম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক প্রমুখ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply