Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মহান বিজয় দিবস পালনে মুজিবনগরে আওয়ামীলীগের প্রস্তুতি সভা




মেহেরপুরের মুজিবনগরে আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস স্বাস্থ্যবিধি মেনে সিমিত পরিসরে পালন উপলক্ষে বাগোয়ান ইউপি ১নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে কেদারগন্জ বাজারে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বাগোয়ান ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফিতাজ মল্লিক এর সভাপতিত্বে এবং ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাগোয়ান ইউপি আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেদারগন্জ বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক, ইউপি সদস্য সোহরাব উদ্দীন,কাজী কোমরউদ্দীন সেলিম। উপস্হিত থেকে বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক লাভলু মিয়া, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম ঝুটিকা, সম্পাদক মনিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দানিয়েল মোল্লা, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুবক্কর সম্পাদক রাহাতুল্লাহ, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম,সম্পাদক কামাল হোসেন সহ বাগোয়ান ইউনিয়ন সকল ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীবৃন্দ। অনু্ষ্ঠানে প্রধান অতিথি বলেন করোনা কালিন সময়ে স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে যার যার অবস্থানে থেকে মহান বিজয় দিবস পালন করতে হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply